রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

প্রতিকী ছবি

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের কাছে থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়।

তালেবুর রহমান আরও বলেন, আটককৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।