আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ঢাবির পরিদর্শক টিম

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ঢাবির পরিদর্শক টিম

ছবি: প্লাবন দাস জিকু

আল আমিন(নিজস্ব প্রতিবেদক): রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্ -দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক টিম।শনিবার (১৮জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন  তারা। এ সময় পরিদর্শক টিমের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।

পরিদর্শক টিমের সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অনুষদের ডিন অধ্যাপক ডা.মোস্তাক আহমেদের পাঠানো বিশেষ প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিংক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা.মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শ এ কে এম আমজাদ হোসেন।

পরিদর্শনের শুরুতে কলেজ কর্তৃপক্ষের সাথে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক আলোচনায় বসেন পরিদর্শক টিমের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান , আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্ট্রা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ অধ্যাপক ডা.মাজারুল ইসলাম

আলোচনা শেষে পরিদর্শক টিমের সদস্যরা মেডিকেল কলেজের লাইব্রেরী,কম্পিউটার ল্যাব,এনাটমি বিভাগ,মাইক্রোবাইলজী বিভাগ,বায়ো-কেমিস্ট্রি বিভাগ,ফনেরসিংক মেডিসিন বিভাগসহ সকল বিভাগ,সুইমিংপুল জিমনেশিয়াম ও ফাতেমা নাসিং কলেজ  ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও পরিদর্শক টিমের সদস্যরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।