জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ-আরিফ

জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শ্রাবণ-আরিফ

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) জবিস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আংশিক  কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন  বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও  ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে । 

কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি মাহমুদুর রহমান নাজিদ, ফাহিম শিকদার, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাইফুর রহমান শিহাব, মোহাম্মদ আনন, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন, অর্থ সম্পাদক নাফিজ উদ্দিন ও দপ্তর সম্পাদক জাহিদুর ইসলাম রিফাত।