ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের প্রশিক্ষণ কর্মশালা

ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ‘ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম’ ২য় ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শাহ আবদুল হান্নান সেমিনার হলে আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। 

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমফিল ও পিএইচডি গবেষণারত প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।সংস্থার নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের উদ্বোধনী বক্তেব্যের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ তারেক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও গবেষক মোহাম্মদ নাছের উদ্দিন।