চট্টগ্রামে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২
ছবিঃ সংগৃহীত।
বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের কাছে ডিবি কর্মকর্তা ও এনএসআই সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) কোতোয়ালি থানার লয়েল রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন মো. জুম্মান ও মো. ফিরোজ।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লালদীঘি থেকে এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের কাছে নিজেকে ডিবি কর্মকর্তা ও এনএসআই সদস্য পরিচয় দিয়ে মামলা ও আটকের ভয় ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদাবাজি করে আসছিলেন।