অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক ডা. কেনান, সদস্য সচিব ডা. এরফান
ফাইল ছবি
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে হয়েছে। এতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবুল কেনানকে আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিককে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) নিটোরের কনফারেন্স রুমে সংগঠনটির সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সভায় পরবর্তীতে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে আটজনকে। তারা হলেন, ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি ও ডা. জামাল উদ্দিন আহমদ।
এছাড়াও সভা থেকে ৩৮তম কনফারেন্স আয়োজক কমিটিও গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান করা হয়েছে ডা. ওয়াকিল আহমেদকে। আর আয়োজক কমিটির সেক্রেটারি হয়েছেন ডা. মো. মিজানুর রহমান।