রিয়াল ছাড়ার বিষয়ে যা বললেন আনচেলত্তি

রিয়াল ছাড়ার বিষয়ে যা বললেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পর কার্লো আনচেলত্তি বেশ সফলতার মুখ দেখেছেন। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে।

রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্রাজিলের কোচ হতে পারেন আনচেলত্তি এমন প্রবল গুঞ্জণ মধ্যেই রিয়ালের সঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে চুক্তি নবায়ন করেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

তবে এবারের মৌসুমে আনচেলত্তির অধীনে খুব একটা সুবিধা করে ওঠতে পারছে না রিয়াল। এ মৌসুমের শুরুতেই লস ব্লাঙ্কোসদের দলে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। এমবাপে, ভিনিসিয়ুস, জুড বেলিংহামদের মতো তারকারা থাকার পরও আধিপত্য বিস্তার করতে পারছে না দলটি। সম্প্রতি লা লিগায় শীর্ষে ওঠলেও বাকি প্রতিযোগীতাগুলোয় রিয়ালের অবস্থান খুব একটা সুখকর নয়।

এবারের মৌসুমে দুইটি এল ক্লাসিকোতেই বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। সবশেষ বার্সার কাছে হেরে স্প্যানিশ সুপার কোপার শিরোপা খোয়ায় লস ব্লাঙ্কোসরা। এদিকে নিজেদের সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের অবস্থান ভালো জয়। ইউরোপিয়ান প্রতিযোগীতায় রিয়াল আছে ২০ নম্বরে।

সবমিলিয়েই আনচেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জণ প্রবল হচ্ছিলো। এরই কধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে যাত্রার ইতি টানবেন ইতালিয়ান এই কোচ, তা রিয়াল শিরোপা জিতুক বা না জিতুক।

এদিকে রিয়াল ছাড়ার গুঞ্জণ নিয়ে আজ মুখ খুলেছেন আনচেলত্তি নিজেই। তিনি বলেন, আমি রিয়াল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নেইনি। আমি এখানে আরও ৪ বছর থাকতে চাই। ফ্লোরেন্তিনো পেরেজ সভাপতি হিসেবে এখানে আরও ৪ বছর থাকবে। ৪ বছর পর দুজন একসাথে বিদায় নিতে চাই।

তিনি আরও বলেন, আমি কবে রিয়াল ছাড়বো এ সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি জানি এমন দিন একদিন আসবে। এটা আগামীকালও হতে পারে, এক বছর বা পাঁচ বছর পরও হতে পারে।