শাহরাস্তিতে ট্রাক চাপায় বাইকারের মৃত্যু
প্রতিকী ছবি
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকের চাপায় বেলাল হোসেন (৩৫) নামে এক বাইকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বেলাল হোসেন রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি একটি ট্রাক বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই বেলাল হোসেন মারা যান। এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে তুলে দেয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।