নিয়োগ দেবে রকমারি
ফাইল ছবি।
রকমারি ডটকমে ‘টেলিসেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: টেলিসেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১২,০০০-২০,০০০ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২২-২৮ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Rokomari.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম