রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৩৫ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৩৫ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।রবিবার (২৬ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এ মামলা করা হয়। 

সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে মামলার পাশাপাশি ১৩৮টি গাড়ি ডাম্পিং ও ৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।  
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।