ফেনীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেনীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।রবিবার সকাল সাড়ে ৭টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নিজাম উদ্দিন। তিনি দুর্ঘটনাকবলিত ওই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নিজাম উদ্দিন মারা যান। এসময় আরও তিন জন গুরুতর আহত হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে।

ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।