সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক পলাশ, সদস্য সচিব ডাবলু

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক পলাশ, সদস্য সচিব ডাবলু

ছবিঃ সংগৃহিত।

সাতক্ষীরা জেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো: আব্দুল আলিমের নেতৃত্বাধীন বিদ্যমান ৩৫ সদস্যের আহবায়ক কমিটি বাতিল করে সাবেক জেলা বিএনপি'র সভাপতি রহমতউল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মো: আখতারুল ইসলাম।

এর আগে, ২ ফেব্রুয়ারি দুপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির সব ধরনের সম্মেলন, কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দেয় বিএনপির কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু সাতক্ষীরা জেলার শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।