পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৪শ’ মানুষ

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৪শ’ মানুষ

ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪শ’ মানুষ পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা। 

বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় চার শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া প্রায় ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক  ডা. সোহানুর রহমান এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, শারমিন আক্তার, অঞ্জু বিশ্বাস, খাদিজাতুল কোবরা, মেহেদী হাসান, রাশেদ লিটনসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দান করেন।

আগামী শনিবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে। 

সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখর মন্ডলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাকিম সানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ্ঞেসর সানা কাত্তিক, ইসরাফিল মোড়ল, ইউপি সদস্য প্রোবির গোলদার, বিজন কুমার মন্ডল প্রমুখ। 

চক্ষু সেবা নিতে আসা মফেজ সরদার (৬৫)  জনান, অনেক বছর আগে চোখে ছানি পড়েছে কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আমাদের বাড়ি পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি। অপারেশনের পর আমি আবার কুরআন পড়তে পারবো।

পূর্নিমা মন্ডল (৪৫) জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনী। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি।

সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, সোলাদানা এলাকাসহ আসপাসের গ্রামের বহু মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে এলাকার নিন্মবিত্য মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।