স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে অঞ্জু বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ফজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত অঞ্জু ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। 

নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে তাদের দুইজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। এ নিয়ে কয়েকবার সালিশি বৈঠক হয়। বৃহস্পতিবার রাতে তাদের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ের তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে তার স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।