কুমিল্লায় সাজাপ্রাপ্ত ২ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকী ছবি
কুমিল্লায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত শীর্ষ দুই মাদক কারবারি ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম উদ্দিন বিষয়টা নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ভাটপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শীর্ষ মাদক কারবারি সাইফুল (৪০) এবং তার বড় ভাই ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সাইদ হোসেন (৫১)। এর আগে তাদেরকে গ্রেফতার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার এসআই ইমাম উদ্দিন বলেন, সদর দক্ষিণ মডেল থানাধীন ভাটপাড়া এলাকায় শীর্ষ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশ সীমান্তের এপার ওপারে অবস্থান করছিলেন। এ কারণে তাদেরকে গ্রেফতার করা কঠিন ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘেরাও করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।