গাইবান্ধায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর এলাকার ভেকির বিলের সদ্য রোপনকৃত ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান ও স্থানীয়রা জানান, গত ৫-৬ দিন থেকে ওই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারগুলোতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। একপর্যায়ে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পান।

পরে খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় সনাক্তে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। তবে মৃত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০-৬৫ হবে জানান তিনি।