লক্ষ্মীপুরে জিসাসের আহ্বায়ক বাহার চৌধুরীকে ফুলেল সংবর্ধনা

লক্ষ্মীপুরে জিসাসের আহ্বায়ক বাহার চৌধুরীকে ফুলেল সংবর্ধনা

সংগৃহীত

লক্ষ্মীপুরে নবনির্বাচিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বাহার আলম চৌধুরীকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাজিরপাড়া মাহমুদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন - চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।

লক্ষ্মীপুর শাখার জিসাসের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ (কালু মুন্সি), হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল হাই, জিসাসের জেলা সদস্য সচিব মো. ইয়াছিন রুবেল, হাজিরপাড়া ইউনিয়নের রাজনীতিবিদ ও সাবেক ব্যাংকার মো. আব্দুস শহীদ পাটোয়ারী, জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রামেদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।