৪ তলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
ছবি : প্রতীকি
ফরিদপুর শহরের একটি ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে জাহিদুর রহমান ওহিদ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝিলটুলী এলাকার ওয়াটার লিলি নামের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল।
নিহত জাহিদুর রহমান সদর উপজেলার বিলমামুদপুর এলাকার মোমরেজ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান ঝিলটুলী এলাকার একটি চারতলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।’