ডিএনসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ

ডিএনসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ

আবু সাঈদ মো. কামরুজ্জামান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. কামরুজ্জামান।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা আবু সাঈদ মো. কামরুজ্জামান বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। ডিএনসিসিতে যোগদানের পূর্বে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।