অমর ২১শে ফেব্রুয়ারী স্মরণে
ফাইল ছবি
২১শে ফেব্রুয়ারী বাংলাদেশ তথা বিশ্বের এক মহান ও অন্যতম স্মরনীয় দিন। এই বিশেষ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। তবে বাংলাদেশের জন্য দিনটির মর্যাদা অনেক বেশী। কারন পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা নিজের ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে দ্বিতীয় বারও ভাবেনি। তবে আমরা কি এই দিনটির মর্যাদা সঠিকভাবে রক্ষা করতে পেরেছি?
এই মধুর ভাষার দাবী পূরনের লক্ষ্যে কত মায়ের সন্তানেরা সেচ্ছায় তাদের বুক পেতে দিয়েছে। একবারও মৃত্যুর কথা চিন্তা করেনি। যেমন- রফিক, শফিক, জব্বার, সালাম ও নাম না জানা অনেকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে রাজপথে নেমে আসে শত শত মানুষ। নাম জানা ও অজানা অনেকেই প্রান দিয়ে সেই দাবি পূরন করে গেছে। এই মহৎ আত্নত্যাগের জন্য ১৯৯৯ সালের ৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারী দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত দেয়।
আমরা এই সুমিষ্ট আন্তর্জাতিক ভাষার পর্যাপ্ত মর্যাদা রক্ষার্থে কতটুকই বা ভূমিকা পালন করতে পেরেছি। আজকাল সকলেরই মুখে ইংরেজি ভাষা আর বাংলা ভাষার ভুলভাল প্রয়োগ শোনা যায়। অনেক অফিস আদালতে বাংলার পরিবর্তে ইংরেজি ভাষায় কার্যক্রম পরিচালিত হয়। ইংরেজি বলতে পারাটাকে দক্ষতার মাপকাঠি হিসাবে বিবেচনা করা হয়।
আমাদের অবশ্যই বাংলা ভাষার সঠিক প্রয়োগ, পরিচর্যা, বাস্তবায়ন ও বাংলা ভাষার গুরুত্ব রক্ষার্থে ব্যক্তিগতভাবে ও সরকারি ভাবে কাজ করা দরকার বলে আমি মনে করি।
ওয়াফিয়া উমাইমা সিদ্দিক
অষ্টম শ্রেনী
মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ