নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সংগৃহীত ছবি
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামস্থ শহীদ মিনার প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
পরে পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার,প্রেসক্লাব নরসিংদী, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনশহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
পরে সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নেতৃত্বে প্রভাত ফেরির র্যালী বের করা হয়।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস