অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

অস্ত্রের ভয় দেখিয়ে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে (২৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর  গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি দায় স্বীকার করেছেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক এসব তথ্য নিশ্চিত করেন। 

মামলা এজাহারের বর্ণনায় ওসি জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি গার্মেন্টস কর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশা করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি।

এসময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টেরের সামনে পৌছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ওসি জানান, গতকাল ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে তোলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।