কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম

কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম

ছবিঃ সংগৃহিত।

স্বৈরাচারী হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যাপক রেজাউল করিম।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল করিম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলার আমির।

স্বৈরাচারী হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে টানা ৮ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি ৫ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজী বলেন, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমকে জামায়াতের প্রার্থী করায় আমরা দলীয় নেতাকর্মীরা আনন্দিত। আমরা ইতোমধ্যেই আমাদের দলীয় কাজ শুরু করে দিয়েছি। এরই অংশ হিসেবে আগামী ১ মার্চ কোটালীপাড়া উপজেলায় আমাদের প্রার্থীকে সাথে নিয়ে একটি মোটরশোভাযাত্রা করা হবে।