ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ছবি : প্রতীকি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নূর হোসেন লিটন (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার টঙ্গী বৌবাজার এলাকায়। নিহত নূর হোসেন লিটন টঙ্গী মধ্য আরিচপুর এলাকার শাহজাহান আলীর ছেলে। টঙ্গী বাজারে বাটা-টাচ নামে তার একটি জুতার দোকান রয়েছে। 

নিহতের স্ত্রী মিলি আক্তার জানান, দুপুর ১২টার দিকে নূর হোসেন লিটন বৌবাজার এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় গাজীপুরগামী অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের খন্ডিত অংশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।