বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : প্রতীকি

জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

শিশু আছিয়া দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে আছিয়া আক্তার বাড়ির ভেতরে নলকূপ পাড়ে খেলতে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘বালতির পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’