সালমান-দীপু মনিসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার
ফাইল ছবি
যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।