চুরি, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ছবি : সংগৃহীত
চুরি, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল চৌরাস্তায় সাধারণ ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন রচনা করে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বেশনাল চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারখাড়া বাজারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ছাত্র প্রতিনিধি আব্দুল আলীম, সাজিদ ইসলাম সাইফুল ইসলাম, হিমেল খান, সোহাগ শেখ প্রমুখ।