৩০০ রোগীকে ধর্ষণকারী চিকিৎসক গ্রেফতার!

৩০০ রোগীকে ধর্ষণকারী চিকিৎসক গ্রেফতার!

ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফ্রান্সের সাবেক এক চিকিৎসকরের বিরুদ্ধে। তার এসব অপকর্মের ভিডিও ধারণ এবং ছবিও তুলে রাখতেন। অবশেষে এসব ছবি ও ভিডিও থেকেই তার ধর্ষণের বিষয়টি প্রকাশ ও প্রমাণিত হয়েছে। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, চুয়াত্তর বছর বয়সী ওই চিকিৎসকের বাড়ি থেকে এমন বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পরে ওই চিকিৎসককে গ্রেফতার করে মামলা শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানান, বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর এপির। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিকিৎসকের লালসার শিকার হতো বেশির ভাগ শিশুরাই। তার মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই রয়েছে। আসামিকে জেরা করে তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, হাসপাতালের ঘরে যখন একা থাকতো রোগীরা, তখনই তাদের লালসার শিকার বানাতেন ওই চিকিৎসক। তদন্তকারীরা জানাচ্ছেন, তিন দশকেরও বেশি সময় ধরে রোগীদের শিকার বানিয়েছেন চিকিৎসক। যদিও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যদি দোষী সাব্যস্ত হন চিকিৎসক, তা হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে। তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, রোগীদের অচৈতন্য করে অভিযুক্ত চিকিৎসক তাদের ধর্ষণ করতেন। চিকিৎসকের বাড়ি থেকে ৩ লখেরও বেশি অশ্লীল ছবি এবং ভিডিও উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।