বিআইসিএম এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

বিআইসিএম এর বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

সংগৃহীত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নিউ মডেল ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে।  ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে নিউ মডেল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জোবায়ের হোসেন ও প্রভাষক মোঃ দায়িনায়াল উপস্থিত ছিলেন।

বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) জনাব ফয়সাল আহমেদ খান, প্রভাষক জনাব ফাইমা আক্তার, প্রভাষক জনাব গৌরব রায়, প্রভাষক জনাব মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে নিউ মডেল ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম এর এ আয়োজন।