বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

বগুড়ার ধুনটে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকালে ধুনট-চিকাশি পাকা সড়কের রতিপাড়া বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক দ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা সদরের কিসমত মালীবাড়ি কাবলি বাজার এলাকার আব্দুস সামাদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও বরইপাড়া গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে ওয়াদুদ মিয়া (৪৬)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।