ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বর্বরোচিত আচরণের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।
বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।