চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় নকল আকিজ বিড়ি জব্দ

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় নকল আকিজ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট এলাকার কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালানো হয়। এসময় ১২ হাজার (১২,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে সাধারণ জনগনের সামনে মুচলেকা দিয়ে ক্ষমাপ্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।