পথশিশুদের নিয়ে ইবির বুননের ইফতার
সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “বুনন”-এর উদ্যোগে পথশিশু ও এতিমদের মাঝে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক এতিম শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান, সহ-সভাপতি জেবুন্নাহার জেবু। এছাড়াও সংগঠনটির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেন প্রতি বছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আমরা যেন শৈশবে চলে গিয়েছি।
সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সঙ্গে এখানে এসে প্রথম ইফতারি করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারও বাচ্চাদের সঙ্গে ইফতারি করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবেই সুবিধা বঞ্চিতদের সঙ্গে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে।’
সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। এভাবে তাদের পাশে থাকতে পেরে আমাদের নিজেদেরও অনেক ভালো লাগে। আগামীতে চেষ্টা করবো যাতে সুবিধাবঞ্চিতদের পাশে এভাবেই থাকতে পারি।