চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অনিশ্চিত কিউই পেসার হেনরি

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অনিশ্চিত কিউই পেসার হেনরি

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধের চোটে পড়েন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তাই ভারতের বিপক্ষে ফাইনালে কিছুটা অনিশ্চিত তিনি। 

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছেন হেনরি। প্রোটিয়াদের বিপক্ষে হেনরিক ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান তিনি। 

কিউই অধিনায়ক মিশেল স্যান্টনার জানিয়েছেন, ফাইনালে হেনরিকে পাওয়ার আশা করছেন তিনি। 

তবে কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হেনরিকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকছেই। 

তিনি বলেন, ‘সে এখনো কিছুটা অনিশ্চয়তার পর্যায়ে রয়েছে। তবে ইতিবাচক দিক হলো সে বোলিং অনুশীলনে ফিরেছে। তাকে আমরা খেলার জন্য সম্ভাব্য সব সুযোগ দিতে চাই।’ 

ম্যাট হেনরি ফাইনালে খেলতে না পারলে তার জায়গায় ভারতের বিপক্ষে পেসার জ্যাকব ডাফিকে খেলাতে পারে কিউইরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলেনি ডাফি।