পাবিপ্রবিতে সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল
ছবি : প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সুন্দরবন ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় গনিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জয় সরদারকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের উজ্জ্বল কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এ, এইচ, এম কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সাত সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা- সহ-সভাপতি প্রত্যয় মল্লিক পিয়াস, মো: সোহেল হোসাইন। যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সুশান সুপ্তি স্বর্ণা। কোষাধ্যক্ষ মো: আল-আমীন খান আকাশ।