শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারুফ আলী (১১) নামে এক শিশুর মৃতু হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর পাগলা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত মারুফ আলী জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের একতা মোড় এলাকার বাদল আলীর ছেলে।  শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।