নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় গ্রেফতার ১
ছবি : প্রতীকি
নারায়ণগঞ্জের বন্দরে বিশ বছরের যুবককে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের ঘটনায় সাঈদ (৪০) নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার হোসেনপুর চৌধুরীগাঁও এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় পল্লী বিদ্যুৎ রোডে বিশ বছর বয়সের এক যুবককে নিজ ঘরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সাঈদ। পরে ওই যুবককে মারধর করে ও নানা ভয় ভীতি দেখিয়ে সাঈদ বলাৎকার করে। পরে সাঈদ ওই যুবককে পুণরায় বলাৎকারে লিপ্ত হওয়ার কুপ্রস্তাব দিলে সে তার পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে অভিযুক্ত সাঈদকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।