আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

সংগৃহীত

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, পুলেরহাট, যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, পুলেরহাট, যশোর

পদের নাম- অধ্যক্ষ

আবেদন যোগ্যতা- বিএমএন্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য

পদের নাম- উপাধ্যক্ষ

আবেদন যোগ্যতা- বিএমএন্ডডিসি কর্তৃক নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য

পদের নাম- অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক

বিভাগের নাম- এনাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথলজি, ফরেনসিক মেডিসিন, মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, শিশু ‍বিভাগ, নিউরো মেডিসিন, এন্ড্রোক্রাইনোলজি, এ্যানেস্থেসিয়া, নাক, কান ও গলা, চক্ষু বিভাগ, ডার্মাটোলজি ও সাইক্রিয়াটি বিভাগ।   

পদের নাম- রেজিস্ট্রার

বিভাগের নাম- গাইনি এন্ড অবস্, শিশু, চক্ষু এবং নাক, কান ও গলা বিভাগ।   

পদের নাম- প্রভাষক

বিভাগের নাম- ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ও ফরেনসিক মেডিসিন বিভাগ।

পদের নাম- মেডিকেল অফিসার

বিভাগের নাম- মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্ ও শিশু বিভাগ।   

নিয়োগের ক্ষেত্রে বিএমএন্ডডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হবে।

বেতন ও সুযোগ সুবিধা- প্রতিষ্ঠানের নির্ধারিত কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে খামের উপর পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদন পত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ৫ এপ্রিল ২০২৫ এর মধ্যে মানব সম্পদ বিভাগ, আদ-দ্বীন ফাউন্ডেশন, কর্পোরেট অফিস (৬ষ্ট তলা), ২ বড় মগবাজার, ঢাকায় প্রেরণ করতে হবে।