যুব উইং গঠনে এনসিপির প্রস্তুতিমূলক উপ-কমিটি গঠন

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব উইং গঠনের প্রস্তুতির জন্য একটি সাত সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠন করেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের অভ্যুত্থানে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় রেখে তাঁদের রাজনৈতিকভাবে সংগঠিত করার উদ্দেশ্যে এই উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে দেশ পুনর্গঠনে যুবদের অংশীদারিত্ব নিশ্চিত করা হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপ-কমিটির সদস্যরা হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, মো. তারিকুল ইসলাম, জাহেদুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, রাদিথ বিন জামান এবং নাহিদা বুশরা।

এনসিপি, যেটি সম্প্রতি তরুণদের রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করেছে, তার সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার অংশ হিসেবে ২৩ মার্চ শ্রমিক উইংও গঠন করেছে।