গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুর মৃত্যু

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাস এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, আজ (৩১ মার্চ) সোমবার সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজি গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও ফুফু ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও বলেন, স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিভায়। নিহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।