তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
ফাইল ছবি
খুলনা-মোংলা মহাসড়কের জাবুসা চৌরাস্তা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাতী মোড়ল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় ওমর ফারুক (১৬) ও হাসান আলী (১৭) নামের আরও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের খুলনা গাজী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত মাহাতী মোড়ল পিলজং ইউনিয়নের বৈলতলী গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে।
কাটাখালী হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈলতলী গ্রামের মাহাতী মোড়ল, বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের ওমর ফারুক ও হাসান আলী তিনজনে মিলে একটি মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল। তারা জাবুসা চৌরাস্তা মোড়ে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে মাহাতী মোড়ল মারা গেল।