ঝালকাঠিতে খালে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝালকাঠিতে খালে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

ঝালকাঠি শহরের গুরুদাম এলাকায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। মাহাদী স্থানীয় একটি হেফজ মদ্রাসার ছাত্র।

সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহাদীঝালকাঠি শহরের গুরুদাম এলাকায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। মাহাদী স্থানীয় একটি হেফজ মদ্রাসার ছাত্র।

সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহাদী।

মাহাদীকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েক যুবক ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নিখোঁজের দুই ঘণ্টা পর মাহাদীর মৃতদেহটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঝালকাঠি সদর থানা উপ-পরিদর্শক মিলন মল্লিক জানান, মাহাদী দুপুর সাড়ে ১২টার দিকে তিন-চার বন্ধুর সাথে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে।

এসময় স্থানীয়দের সহায়তায় মাহাদীর মৃতদেহ উদ্ধার করা হয়।