ভিয়েতনাম থেকে এলো আরও ১২ হাজার ৭০০ টন চাল
প্রতিকী ছবি।
১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।সোমবার (৭ এপ্রিল) ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে এমভি এমডি সী জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
গত ৩ ফেব্রুয়ারি জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খাদ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনাইট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯ টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।