লাখ রুপি খরচ করেও হৃতিকের দেখা পেলেন না ভক্ত
ফাইল ছবি
বলিউডের হার্টথ্রব চিত্রনায়ক হৃতিক রোশন। এই তারকার গ্ল্যামারে মুগ্ধ আট থেকে আশি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে অ্যামেরিকার টেক্সাস শহরে যান অভিনেতা। কথা ছিল সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশই হয়েছেন অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাকে দেখতে রীতিমতো দর্শকরা হুমড়ি দিয়ে পড়েন। চড়া মুল্য দিয়ে টিকিট কাটেন দর্শকেরা (ভারতীয় মুদ্রায় প্রায় ১.২ লাখ রুপি)। তবে অনুরোধ সত্ত্বেও কোনো ছবি তুলতে রাজি হননি অভিনেতা। যার জন্য হতাশা প্রকাশ করেছেন ওই অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক। যদিও তিনি দোষ দিয়েছেন অয়োজকদের।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘হৃতিকের সঙ্গে দেখা করার জন্য মাথাপিছু ১৫০০ ডলার খরচ করেছি। তারকার সঙ্গে সাক্ষাতের জন্য লাইনের দাঁড়িয়ে থেকেও একটা ছবি তুলতে পরিনি। এত টাকা খরচ করার পরও আমাদের ছবি তুলতে দেওয়া হয়নি। আমরা ২ ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেছি হতাশা নিয়ে বাড়ি ফেরার জন্য?’
অনুষ্ঠান আয়োজকদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সে দিনে আবহওয়া এতটা ঠান্ডা ছিল যে বলার অপেক্ষা রাখে না। মাত্র ৩০ মিনিটের জন্য ওই অনুষ্ঠানের এসেছিলেন হৃতিক। ভিআইপি টিকিট নষ্ট হল আমার! এখন তারা আমাদের টাকাও ফেরত দেবে না! হৃতিককে ভালবাসি, কিন্তু অনুষ্ঠানটি এতটা বিশৃঙ্খল ছিল যে অভিনেতা নিজেও যথেষ্ট বিরক্ত হয়েছেন।’
সবশেষ তিনি লিখেছেন, অনুষ্ঠানে আগত খুদে দর্শকদের মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর অভিনেতা কিংবা তার সহযোগীরা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জাননি।