নওগাঁয় ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত

নওগাঁয় ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে সিরাজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরো দুইজন। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ হোসেন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চার্জার চালিত ভ্যান যোগে মহাদেবপুর হাটে আসছিলেন সিরাজ আলী। এ সময় ঘটনাস্থলে ভ্যানটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলে সিরাজুলের মৃত্যু হয়। এ সময় ভালো থাকা যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।