আদ্-দ্বীন মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন পাঁচ মেধাবী ছাত্রী
ছবি: নিউজজোন বিডি
আল আমিন (নিজস্ব প্রতিনিধি): রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন পাঁচ অসচ্ছল ও মেধাবী ছাত্রী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত গভর্নিং বডির ৪২ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯ টায় কলেজের কনফারেন্স রুমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে গভর্নিং বডির ৪২ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়।
গভর্নিং বডির সভা শেষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৫ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত ছাত্রীরা হলেন-নুসরাত জাহান,মুক্তি আক্তার মিতু,ইলমা,তাসমিয়া বিনতে মনির,মোছা.আফসানা আক্তার মিমি।