জামায়াতে ইসলামী এখন গণমানুষের দল:যশোর জেলা আমীর

জামায়াতে ইসলামী এখন গণমানুষের দল:যশোর জেলা আমীর

বক্তব্য প্রদান করছেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল

যশোর প্রতিনিধি-

যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল বলেছেন,  জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি, দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। স্বচ্ছ রাজনীতি করার জন্য আগামী নির্বাচনে সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিতে চায়।

পেশাজীবী পরিষদ যশোর আয়োজিত দায়িত্বশীল শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি।

১৮ এপ্রিল শুক্রবার সকালে সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘ ওবায়দুলবারী হলে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস।

বক্তব্য রাখেন জি এম আবু ফয়সাল, গাউসুল আযম, মাওলানা সফিকুর রহমান, সৈয়দ শামসুল ইসলাম, ডাক্তার শরিফুজ্জামান রন্জু, ইকবাল হোসেন, মাস্টার জাকির হোসেন প্রমুখ।

জেলা আমীর বলেন, জামায়াতের জনপ্রিয়তা দেখে কেউ কেউ অপপ্রচার শুরু করেছে। এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষা শিবিরে পেশাজীবী থানার ২৩টি ওয়ার্ডের দেড় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।