বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

ফাইল ছবি

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।