ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে - অধ্যাপক গোলাম রসুল
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: দেশব্যাপি গণসংযোগ পক্ষ উপলক্ষে যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের আহবান জানান তিনি।
জেলা আমীর আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রæতিবদ্ধ।
২০ এপ্রিল সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে পেশাজীবী থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শাহাবুদ্দিন বিশ্বাস। সভা সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি জিএম আবু ফয়সাল। উপস্থিত ছিলেন থানার অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এমএআর মশিউর প্রমুখ।
মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন লেখক গবেষক ও এ্যাক্টিভিস্ট বেনজীন খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক চ্যানেল২৪ ও সমকালের স্টাফ রিপোর্টার এসএম তৌহিদুর রহমান, বিএফইউজের সাবেক সহকারি মহাসচিব মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, একুশে টিভি’র শিকদার খালিদ, দিগন্ত টিভি ও নিউজজোনবিডি’র তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সাংবাদিক এবং রাজনীতিবিদদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরী। রাষ্ট্রের দুর্নীতি রোধে এবং সমাজের অসঙ্গতি দুর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন। মহান আল্লাহর কাছে পরকালে জবাবদিহিতার অনুভ‚তি নিয়ে সাংবাদিকদের কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। একটি ইনসাফপূর্ণ মানবিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।
যশোরের স্থানীয় এবং ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় একশ’জন সাংবাদিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বিগত আওয়ামীলীগ শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। যশোরে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১২শ’ মামলা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।