আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

দেশের আট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সোমবার (২৮ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদীবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তরিফুল নেওয়াজ বলেন, আজ সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।